ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

বেগমগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৪১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত নুরুল হুদা (৪৫) উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুর নবীর নতুন বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে।

শনিবার ( ২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সোনাপুরগামী লাল সবুজ নামীয় অজ্ঞাতনামা একটি বাস উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে পথচারী নুরুল হুদাকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওই সড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ রাখে। পরবর্তীতে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বেগমগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩