ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

সিএনজিতে থাকা কার্টুনে মিলল নবজাতকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পুলিশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মো. রাসেল ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হয়। সিএনজিতে উঠার সময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টুন ছিল বলে সিএনজি চালক দেখতে পায়। যাত্রীদেরকে সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও ২ বার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। পরবর্তীতে সিএনজি চালক গাড়ির পিছনের অংশের সিটের উপর একটি কার্টুন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ তাকে সিএনজি ও কার্টুন সহ থানায় আসতে বলে। পরবর্তীতে সিএনজি চালক তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টুন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সিএনজিতে থাকা কার্টুনে মিলল নবজাতকের মরদেহ

আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩