ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

অভিযোগের ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত স্কুল ছাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৩১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাটে স্কুলে যাওয়ার পথে অপহৃত ৭ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে মামলা হাওয়ার ৫ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ। এর আগে, গত ২৯ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্রী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। গত ২৯ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রামেশ্বরপুর গ্রাম থেকে তাকে অপহরণ করে মো. রুবায়েত (২০) ও তার সঙ্গে থাকা কয়েকজন। রুবায়েত কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

এঘটনায় শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৫ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রুবায়েত পালিয়ে যান।

সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, মেয়েটির সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। তারা এক মাস আগেও একবার পালিয়ে যায়। আমরা স্থানীয়ভাবে মেয়ের মায়ের জিম্মায় দিয়েছিলাম। এই মাসে আবার পালিয়ে গেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তবে আসামি রুবায়েতকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অভিযোগের ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত স্কুল ছাত্রী

আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩