ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

নোয়াখালীতে বাস চাপায় রিকশাভ্যান চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক রিকশাভ্যান চালক নিহত হয়েছে। নিহত কালা মিয়া (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের বেচু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের শেয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কালা মিয়া রিকশাভ্যানে করে স্থানীয় বাজার গুলোতে পেঁয়াজ, রসুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার বিকেলের দিকে সে উপজেলার চৌমুহনী বাজার থেকে রিকশাভ্যানে করে পেঁয়াজ, রসুন নিয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে সে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের শেয়ার বাড়ির সামনে পৌঁছলে ফেনী গামী সুগন্ধা পরিবহনের একটি বাস কালামিয়াকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে বাস চাপায় রিকশাভ্যান চালক নিহত

আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩