ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

মোটরসাইকেল চাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনবাগ প্রতিবেদক:

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল চাপায় এক সাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিলয়। ওই সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিলয় সড়কে ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মোটরসাইকেল চাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩