ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

কবিরহাটে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানে নোয়াখালীর কবিরহাটে উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন ও র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, থাকবে না আর ঝগড়া বিবাদ, সমাধান আছে গ্রাম আদালত, শেখ হাসিনার দুই নয়ন, গ্রাম-গঞ্জ শহর সর্বত্রে উন্নয়ন ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই’ স্লোগানে স্লোগানে বর্ণাঢ্য র‌্যালিটি কবিরহাট উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

বেলা ১১ টায় কবিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হরষিত কুমরি সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার দাস’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

এছাড়াও ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩