ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো.সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো. বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো. আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও সিএমপির বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ। এর আগে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর এলাকার বলির দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ সোহেল উপজেলার চৌমুহনী পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামের মফিজ উল্যাহ মিয়ার বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বলির দোকানের সামনে কাজের ১২০ টাকা নিয়ে ৩ নং ওয়ার্ডের আলীপুর গ্রামের ঠাকুর বাড়ির বাহারের ছেলে সোহেলের (২৮) সঙ্গে মোহাম্মদ সোহেলের কথা-কাটাকাটি হয়। পরে সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক লোহার রড়,স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তার আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ সোহেলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, সোহেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আসামি ফারুক হোসেন ওরফে সোহেল আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩