ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

দেশে ফেরার পথে ওমান প্রবাসীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

পাঁচ বছর পর ওমান থেকে দেশে ফেরার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত মফিজুল হক (৪৭) উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে প্রবাসীর এমন মৃত্যুর খবরে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠেছে তার গ্রামের বাড়ি।

চরপাবর্তী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রাস্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে। বুধবার ভোর রাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিমানবন্দরে পৌঁছলে মফিজুল গুরুত্বর অসুস্থ হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলে। পরে তিনি বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দেশে ফেরার পথে ওমান প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩