ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

অটোরিকশায় চার্জ দিতে দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত আলমগীর হোসেন ওরফে রাব্বি (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের সিরাজ স্বর্ণকার বাড়ির মো. ওলেমানের ছেলে। সে পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিল।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের রাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন। তিনি দাবি করেন, নিহত ব্যবসায়ী একই গ্রামের রাজনের অধীনে ব্যাটারী চালিত অটোরিকশায় করে মুরগি বিক্রি করত। প্রতিদিনের ন্যায় সে রিকশা চালিয়ে কাজ শেষে পুনরায় রাজনের বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। অসাবধানতাবশত সেখানে রিকশা চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল থেকে তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

অপর এক প্রশ্নের জবাবেব চেয়ারম্যান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অটোরিকশায় চার্জ দিতে দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩