ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা: জয়নুল আবদিন ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর শহীদ মিনার সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি এ কর্মসূচির আয়েয়াজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এজাহার বর্হিভূত মামলায় শাহজাহানকে কারাগরে নিয়ে নির্বাচন থেকে দূরে রাখবেন। নির্বাচন নিয়ে খেলা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে।

সেতুমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, আপনার এ খেলা বাংলাদেশে তারেক রহমান দলের একটি নেতাকর্মি বেঁচে থাকতে, এ খেলা খেলতে দেওয়া হবেনা। নেতাদের জেলে দিলেও আপনার অধীনে নির্বাচন করতে দেবনা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের প্রসঙ্গ টেনে বলেন, চামচাগিরিটা বন্ধ করেন,দালালি বন্ধ করেন। নির্বাচনের তফসিল নিয়ে খেলা বন্ধ করেন। এক ঘন্টার নোটিশে যে লক্ষ লোকের সমাবেশ করেছে নোয়াখালীতে সেই শাহজাহানকে জেলে দিয়ে নির্বাচন করা যাবেনা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার অধীনে আমরা আর ১৮ এর খেলা খেলতে যাবোনা। বিস্কুট, চা খাওয়াইছেন। গণভবনে নিয়েছেন, বিশ্বাস করেছিলাম, অন্তরে বিশ্বাস ছিল। আমাদের নেত্রী জেল থেকে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এনেছি আমি। এ দেশকে ভালোবাসি, এ দেশকে বাঁচাতে হবে। এ দেশের জন্য আমাদের ১৮ এর নির্বাচনে যেতে হলো। সেই নির্বাচনে আপনি কি করলেন, কি দেখালেন। হায়রে জাদু, কয় আমিতো ঘুমায়ে পড়ছি, আমিতো দেখেনি, এই কারবার হইছে। অভিযোগ করে তিনি আরো বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের সাত দিন আগ থেকে দেশের খবর রাখেনা। সেই প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি আর নির্বাচনে যাবেনা।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া,এডভোকেট আব্দুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ্ বাহার হিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা: জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় : ১০:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩