ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

হিন্দু ধর্মাবলম্বী সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা ও পূঁজার উপকরণ তুলে দিলো -স্বপ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘স্বপ্নের সারদীয় উৎসব’ আয়োজন করে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন। সোমবার বিকাল ৪টার দিকে জেলা শহর মাইজদীতে সংগঠনের সভাকক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনটি এবার সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলার ৮০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের পূজোর নতুন জামা, ফিরণী পায়েস, গুড়োদুধ, পূজোর প্রণামি, কন্যা শিশুদের মাঝে আলতা ও টিফিন উপহার দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল। স্বপ্নের সংগঠক হাসিবুল হক হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক বক্তব্য রাখেন।

প্রসঙ্গত : গত এক যুগ ধরে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য‘ নামের এ সংগঠনটি বঞ্চিত, হত দরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রি উপহার দেয়া, দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্প, ১০ টাকায় স্বাস্থ্য প্রকল্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বী সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা ও পূঁজার উপকরণ তুলে দিলো -স্বপ্ন

আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩