ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‌্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণা, গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় আসামির কাছ থেকে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্জিত নগদ ২ হাজার টাকা ও প্রতারণা এবং চাঁদা দাবির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. রমজান আলী (৪২) উপজেলার হাজীপুর গ্রামের মৃত হেদায়েত উল্যার ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির বৈধ কোনো পেশা নেই। সে দীর্ঘদিন যাবৎ র‌্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে প্রতারণা করে চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

র‌্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণা, গ্রেফতার-১

আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩