ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সেনবাগে করোনায় মুয়াজ্জিনের মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
এবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোজাম্মেল হোসেন (৪৪) নামের মসজিদের একজন মুয়াজ্জিন। এনিয়ে উপজেলায় করোনায় মারা গেছেন ৪জন। জেলায় মোট মৃত্যু ১৫জনের। 
সোমবার সকাল সোয়া ৯টার দিকে উত্তর সাহাপুর গ্রামে মারা যান তিনি। মৃত মোজাম্মেল হোসেন জেলার সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি উত্তর সাহাপুর গ্রামে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। গত ২৩মে শনিবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। আজ পহেলা জুন সোমবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। সকল ধরনের নিয়ম মেনে উনার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন। যার মধ্যে একজন চট্টগ্রাম থেকে আক্রান্ত হয়ে সেনবাগের কাবিলপুরে এসে গত ২৭তারিখে মারা গেছেন।
উপজেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যাঃ বেগমগঞ্জে ৭, সেনবাগে ৪, সোনাইমুড়ীতে ২ ও সদরে ২জন। তারা হচ্ছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০), সেনবাগের কাবিলপুরের সফিউল আজম (৪৭) ও কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জেন মোজাম্মেল হোসেন (৪৪)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনবাগে করোনায় মুয়াজ্জিনের মৃত্যু 

আপডেট সময় : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০