ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৩৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হুদার রান্নাঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজার সংলগ্ন নুরুল হুদা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার হাজারীহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা ডেকেছে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা জানায়, উপজেলার চরহাজারীহাট বাজার সংলগ্ন তার বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে যান। এরপর তিনি তার ভাতিজাকে নিয়ে বসতঘরের ছাদে উঠে বিষয়টি আচ করার চেষ্টা করেন, কি হয়েছে। পরবর্তীতে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরে আগুন দিয়ে আমি পাশের যে ঘরে থাকি ওই কক্ষের চারপাশে কেরোসিন ছিটিয়ে দেয়। যেন রান্না ঘরের আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে আমি পুড়ে মারা যাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে এখানে স্বোচ্চার। এই জন্য এ ঘটনায় রাজনৈতিক যোগসূত্রতা থাকতে পারে। এ ছাড়াও ইদানিং কিছু পারিবারিক কেন্দ্রিক ঝামেলা আছে আমার ওপর। একটা লোক কয়েক বছর আমাকে খুব ডিস্টাব করছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইউছুফ বলেন, একটি পরিত্যক্ত রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগ নেতার বসতঘরে চেয়ারম্যান যে কক্ষে থাকে ওই কক্ষের জানালার কাছে আমি কোরোসিনের একটু গন্ধ পেয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলতে পারবে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানো ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

আপডেট সময় : ১২:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩