ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

অশ্বদিয়াতে আবদুর রাজ্জাক জামে মসজিদের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নে নান্দনিক দ্বিতল ভবন বিশিষ্ট একটি মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম অশ্বদিয়া গ্রামের আবদুল্যাহ নায়েব বাড়ির সামনে এই নান্দনিক মসজিদটির শুভ উদ্বোধন করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২১ সালের শেষের দিকে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। এতে দীর্ঘ সময় ধরে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে মসজিদের নির্মাণ কাজ সম্পুর্ণ করা হয়েছে। এলাকার কিছু ধর্মপ্রান মুসলমানদের অক্লান্ত পরিশ্রম ও দাতা মোঃ আবুল হাসনাত জুয়েলের উদ্যোগে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ হাবিব উল্লাহ ডনের অর্থায়নে এই অজপাড়া গাঁয়ে এমন একটি নান্দনিক মসজিদ নির্মাণ করা হয়।

সূত্রে আরো জানাযায়, অত্র এলাকার ধর্মপ্রান কিছু ব্যক্তির দেওয়া ১২ শতাংশ জায়গা জুড়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দাতা সদস্যরা হলেন, হাবিব উল্যা চৌধুরী ডন, মোঃ আবুল হাসনাত জুয়েল, আবুল বাসার, মোঃ মোস্তফা ও গোলাম সারওয়ার।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা ভিপি সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মসজিদের অর্থ দাতা হাবিব উল্লাহ ডন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইসমাইল হোসেন সুমন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অশ্বদিয়াতে আবদুর রাজ্জাক জামে মসজিদের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১১:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩