ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

বাঁশের সাঁকোতে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত আবুল কালাম (৫৫) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিরালীপুর গ্রামের খালের ওপর থাকা একটি বাঁশের সাঁকো থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল কালাম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ৪-৫ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করাকালে আবুল কালাম বিদেশ থেকে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠান। বিদেশ থেকে আসার পর টাকা পয়সার হিসেব নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে তার ঝগড়াঝাঁটি হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে টাকা নিয়ে মনো মালিন্যের জের ধরে শনিবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খালের ওপর থাকা বাঁশের সাঁকোতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ভোর বেলা স্থানীয় লোকজন বাঁশের সাঁকোতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বাঁশের সাঁকোতে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় : ০৯:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩