ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

ঋণের চাপে প্রাণ গেল রিকশাচালকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে কিস্তির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মো. আবু হানিফ (৩২) উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত আবুল কালামের ছেলে। সে দুই সন্তানের জনক ছিল।

রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন দুপুর ১টার দিকে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশা চালক ছিলেন। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে ঋণ নেয়। আজকে তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির ঋণের চাপে রোববার বেলা সোয়া ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে সে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঋণের চাপে প্রাণ গেল রিকশাচালকের

আপডেট সময় : ০৯:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩