ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

আচারণ বিধি লঙ্ঘন, নোয়াখালী-১ আসনের আ.লীগ প্রার্থীকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৪৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘন করে জনসভা, নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য ও ভোট প্রার্থনা করায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান সাংসদ এইচ এম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসন নং-২৬৮, নোয়াখালী-১ এর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একই সাথে আগামী ৭দিনের মধ্যে এর যথাযথ জবাব দেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে।

আদেশের ২নং স্মারকে বলা হয়, গত শুক্রবার ১ডিসেম্বর সন্ধ্যায় নোয়াখালী-১ সংসদীয় আসনের পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য প্রদান করেন আসনটির বর্তমান সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম। ওই সময় তার উপস্থিতিতে নেতাকর্মীরা তার জন্য ভোট প্রার্থনাসহ প্রচারণামূলক বক্তব্য রাখেন। পরবর্তীতে যা অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এবং বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে।

প্রার্থীর এমন কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ বিধি ৬ (গ) ও ১২ এর বিধান লঙ্ঘন করেছে। যার প্রেক্ষিতে নির্বাচনি আচারণ বিধি ভঙ্গের কারণের সঠিক বাখ্যা আগামি ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টার মধ্যে নির্বাচনি অনুসন্ধান কমিটি কার্যালয়ে প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিমের মুঠোফোনে কল করা হলে তার পিএস সুমন ফোন রিসিভ করেন। পরে শোকজের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে কথা বলতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান শোকজ করার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আচারণ বিধি লঙ্ঘন, নোয়াখালী-১ আসনের আ.লীগ প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩