ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ১ জেলে, উদ্ধার-৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৩৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলের নাম মৃদুল (২০)। সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অমিত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় মাছ ধরার একটি ট্রলারে সাতজন জেলে নিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করলেও মৃদুল নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজ জেলে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ১ জেলে, উদ্ধার-৬

আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩