দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কবিরহাটে ব্রিফিং সেশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে কবিরহাট উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির’সহ জেলা উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ।
ব্রিফিং সভায় বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ’সহ ভোটপূর্বক নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।

















