ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

ট্রাক চাপায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫৫ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রিনা আক্তার (৩২) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুযা দক্ষিণ পাড়ার ইউনুছ ডিলার বাড়ির আবুধাবি প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের নুর নবী চিশতির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে রিনা তার পরিবারের তিন সদস্যসহ একটি ব্যাটারী চালিত অটোরিকশা যোগে উপজেলার সেনবাগ শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের রিকশা সেনবাগ-সোনাইমুড়ী সড়কের নুর নবী চিশতি ওরফে রাজা মিয়ার বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় রিনা।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে। পরে পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় লোকজন এখনো চালককে পুলিশে সোপর্দ করেনি। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ট্রাক চাপায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪