ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

স্বামীর সাথে অভিমান, বিষ প্রাণে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ লিমা আক্তার (১৮) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের দিনমজুর মো. রাজনের স্ত্রী ও একই ইউনিয়নের হক সাবের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রাম এলাকায় ইটভাটায় কাজ করেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়া দাওয়া করে মোবাইল ফোনে তাহার স্বামীর সাথে কথা বলার পর সবার অগোচরে ঘরের শয়ন কক্ষে বিষ পান করে। পরে লিমার মা বিষয়টি আচ করতে পেরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমানের জের ধরে এ ঘটনা ঘটেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্বামীর সাথে অভিমান, বিষ প্রাণে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪