ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

উন্মুক্ত পার্কের দাবীতে মানববন্ধন-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৮১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে সকল বয়সীদের জন্য আধুনিক ও নান্দনিক পৌর পার্ক এর দাবীতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বড় দীঘিকে ঘিরে শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, জেষ্ঠ্য নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণের দাবী করা হয়। বক্তারা বলেন, শত বছরের পুরনো প্রথম শ্রেণির নোয়াখালী পৌরসভা হলেও এ শহরে আজ পর্যন্ত নাগরিকদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। এ সময় তারা, নোয়াখালী জেলা শহর মাইজদীকে একটি পরিচ্ছন্ন বসবাস উপযোগি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার উপরও জোর দেন। নাগরিকদের দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদ কাইয়ুম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়ালসহ অনেকে।

এ ছাড়া মানববন্ধন-সমাবেশে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভার মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একই দাবীতে দুইদিন ব্যপী শহরে লিপলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

উন্মুক্ত পার্কের দাবীতে মানববন্ধন-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৬:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪