ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার বেইলি রোডের আগ্নিকান্ড, নোয়াখালীর ৪জনের মৃত্যু, মা ও দুই ছেলের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ঢাকার রাজধানী বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।

শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন, একই বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (২৮) ও তার দুই শিশু ছেলে আরহান (৭), আদিয়াত (৩)। অপরদিকে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামে এক যুবকও একই অগ্নিকান্ডে মারা যায়।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ওই সময় নাফিসা আক্তার তার বড় ছেলে আরহানের পরীক্ষা শেষ হওয়ায় দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে যায়। একই সময়ে তার স্বামীও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্ত তার স্বামী ভাগ্যক্রমে সেখানে না যাওয়ায় তিনি বেঁচে যান। ওই অগ্নিকান্ডে মা ও তার দুই ছেলে শ্বাসকষ্টে মারা যায়।

নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের মরদেহ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঢাকার বেইলি রোডের আগ্নিকান্ড, নোয়াখালীর ৪জনের মৃত্যু, মা ও দুই ছেলের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪