ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ, স্বামীর ২ বছরের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৪৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৩) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোন থেকে নকল সরবরাহ করছিল। তখন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা ট্যাগ অফিসার তাকে হাতেনাতে আটক করে। তাৎক্ষণিক তার মুঠোফোনের হোয়াটসআপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্ত যুবক সাইফুল ইসলাম নিজ এলাকার এক যুবকের থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে এমন ঘটনা ঘটায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার চৌধুরী বলেন, একই দিন বিকেলের দিকে দন্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ, স্বামীর ২ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০৭:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪