ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার উন্নতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৬৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক::

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভালো আছেন। গতরা‌তে তার শা‌রী‌রিক অবস্থার অবন‌তি হ‌লেও আজ মঙ্গলবার সকাল থে‌কে তি‌নি অ‌নেকটাই সুস্থ বোধ কর‌ছেন।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভালো আছেন। গতরা‌তে তার শা‌রী‌রিক অবস্থার অবন‌তি হ‌লেও আজ মঙ্গলবার সকাল থে‌কে তি‌নি অনেকটাই সুস্থ বোধ কর‌ছেন। স্বাভা‌বিক খাবার খা‌চ্ছেন। এই মুহূ‌র্তেই তা‌কে কে‌বি‌নে স্থানান্তর করা গে‌লেও আপাতত আইসিউতে রে‌খে হাই‌ফ্লো‌তে অক্সিজেন দেওয়া হ‌চ্ছে।

এর আগে ঠাণ্ডা-জ্বর নিয়ে সোমবার দুপুরে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়। রাত ৮টার দিকে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, তার পিতার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। তবে এখন অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট নেই। এর চার দিন আগে করোনা ভাইরাস পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ফের পরীক্ষা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার উন্নতি

আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০