ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ কোম্পানীগঞ্জে দুই কিশোরগ্যাং সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৩৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বড় কিরিচ ও একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্যরা হলেন, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাইল্যাগো বাড়ির আবুল হাসেমের ছেলে ওমর ফারুক ওরফে সোহান (২১) একই বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২০)।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পাঠানতলা মোড়ে স্থানীয় পাটোয়ারী বাড়ির জাহিদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশ। ওই সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দেশীয় অস্ত্রসহ কোম্পানীগঞ্জে দুই কিশোরগ্যাং সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪