ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্ত্রীর মৃত্যুর সংবাদ শোনার এক ঘন্টা পর স্বামীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘন্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার ৯ এপ্রিল রাত ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)।

মৃত আমিন উল্যাহ উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে এবং সে চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া ।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার। তিনি বলেন, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় সে। এর কিছুক্ষণ পর স্ত্রীর চিন্তায় স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।

ইউপি সদস্য জসিম উদ্দিন মাস্টার আরও বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তার স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা রয়েছে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্ত্রীর মৃত্যুর সংবাদ শোনার এক ঘন্টা পর স্বামীর মৃত্যু

আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪