ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের নারীকে মারধর, বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ থাই জুয়ার আসর থেকে জুয়াড়ীসহ গ্রেফতার ১০ বিয়েতে ব্যর্থ হয়ে মামাতো বোনের স্বামীর বসতঘরে আগুন যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসার জেরে কিশোর খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৭০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসার জেরধরে মোফাজ্জল হোসেন (১২) নামে এক কিশোরকে খুন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। নিহত কিশোর মোফাজ্জল হোসেন মৃত আলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় পাইভাকুড়ি উচ্চ বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মুক্তাদির শাহীন বলেন, ঘটনাটি দুঃখজনক। শুনেছি চেয়ারে বসা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, একদল শিশু কিশোররা বাড়ির পাশে বসে মোবাইলে খেলাধুলা করছিল। এ সময় চেয়ারে বসা নিয়ে মো. মোবারক হোসেন (১৪) এর সাথে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয় নিহত মোফাজ্জল হোসেনের। এ ঘটনায় মোবারক হোসেন মারাত্বক রাগান্বিত হয়ে মোফাজ্জল হোসেনকে বুকে পিঠে কিল- ঘুষি ও স্বজোরে লাথি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোফাজ্জল। এদিকে এঘটনার পর থেকে ঘাতক গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছ ।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসার জেরে কিশোর খুন

আপডেট সময় : ১১:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪