ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

উগ্রবাদ প্রচারণার দায়ে আনসার উল্যাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৪৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য মো. শরীফ উল্যাহকে (২০) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।

সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেইসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল, সম্পত্তি ক্ষতিসাধনের ষড়যন্ত্রের লিপ্ত। উগ্রবাদী পোস্ট প্রচার প্রচারণা করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

উগ্রবাদ প্রচারণার দায়ে আনসার উল্যাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪