ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চরজব্বার থানার ওসি প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৪৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওসির প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

রোববার (৫ মে) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসির প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হাতিয়ার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়াকে চরজব্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় স্মারক মূলে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ উঠায় চরজব্বার থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চরজব্বার থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় : ০৭:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪