ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু, র‍্যাবে হাতে গ্রেপ্তার চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মো. আবু ছিদ্দিক (৪৭) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের মো. সুফির ছেলে।

রোববার (২৬ মে) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২২ এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, নিহত জান্নাতুল হাটপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ২২ এপ্রিল বিকেলে তাদের জমিতে ধান কাটতে গেলে ভিকটিম জান্নাতুল ধান কাটার মেশিনটি দেখতে যায়। একপর্যায়ে ধান কাটার রোলার মেশিনের চালক ছিদ্দিক বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণভাবে ধান কাটার রোলার মেশিন চালিয়ে জান্নাতুলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ধান কাটার রোলার মেশিনের নিচে চাপা পড়ে ডান কানে, নাকে, চোখে ও কপালে মারাত্মক জখম পায়। তখন ভিকটিমের অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা হেলাল হোসেন (৪৫) বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। যাহার মামলা নং-১২।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু, র‍্যাবে হাতে গ্রেপ্তার চালক

আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪