ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৪৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোলাবাড়িয়া দিঘী এলাকার আজমীর ভবনে এই ঘটনা ঘটে।

নিহত সায়েম উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির মো. নুরনবীর ছেলে। সে স্থানীয় মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। শিশুটি আজমীর ভবনের পাঁচতলায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতেন ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিকেলে সায়েম আরও কয়েকজন শিশুসহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তখন তার মা তার আরেক ভাইয়ের সাথে মুঠোফোনে বিদেশে কথা বলছিলেন। তখন আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে সায়েম মায়ের সামনে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরদির্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মায়ের সামনে ছাদ থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। এরপর তাকে চৌমুহনী বাজরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪