ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

শিক্ষক দম্পতির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই সময় গৃহকর্তাসহ বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ও ১টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২৮ জুন) রাত পৌনে ৮টার দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালিবপুর গ্রামের শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি করার জন্য হানা দেয়। এরপর ডাকাতরা সু-পরিকল্পিতভাবে হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের একটি রুমে আটকে রেখে তাদের ঘরে থাকা নগদ টাকা এবং মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরবর্তীতে একই কায়দায় ডাকাত দল হাবিবুর রহমানের ভাই ফারুক এবং ভাতিজা জিয়াউল হাসান রুপমের ঘরে ডাকাতি করেন। এ সময় ডাকাতরা ৫ টি মোবাইল, ১২ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ১ টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

ছয়ানী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুল আজিজ বলেন, হাবিবুর রহমান ও তার স্ত্রী স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করে। গতকাল রাতে এই শিক্ষক দম্পতির ঘরে ডাকাত দল হানা দিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের দেখে হাবিবুর রহমানের স্ত্রী স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। ওই সময় ডাকাতরা একই বাড়ির আরও দুটি ঘরে ডাকাতি করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতির ঘটনায় এখনো কেউ থানায় কোনো এজাহার দাখিল করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শিক্ষক দম্পতির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ১০:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪