ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর

১৮ হাজার ব্যাগ রক্তদান, কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ’র ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েমের সভাপতিত্বে ও দাতা সদস্য ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, সংগঠনের দাতাসদস্য বেলায়েত হোসেন বেলাল।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও সংগঠনের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাৎসরিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান হয়। শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বৃহত্তর নোয়াখালীর বেশ কিছু সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ২০১০ সালের ৫মে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ১৮ হাজার ব্যাগ রক্তদানের মধ্যদিয়ে ১৫ তম বর্ষে পদার্পণ করে। রক্তদান ছাড়াও সামাজের অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ায় সংগঠনটি। মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

১৮ হাজার ব্যাগ রক্তদান, কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪