সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনি’সহ এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াদ হোসেন (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, সোমবার গভীর রাতে উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পিকআপ তল্লাশি করে ৮০টি বস্তায় থাকা ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালকে চোরা চালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪