ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনে সিএনজি নিয়ে রেকিং, রাতে ডাকাতি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৪৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৫টি কার্তুজ’সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার পূর্ব কল্যাণপুর এলাকার শেখ বাড়ির তসির আহম্মদের ছেলে ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), সোনাইমুড়ী উপজেলার বারাইয়াপুর গ্রামের রাশেদ সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের পূর্ব খালপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো.উজ্জল (৩২)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তাদের ধাওয়া করে ৩জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।

ওসি মীর জাহেদুল হক রনি আরো বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দিনে সিএনজি নিয়ে রেকিং, রাতে ডাকাতি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৮:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪