ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. জিসান (২) ও ফাতেমা আক্তার(৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়ন ও চরওয়াপদা ইউনিয়নে এই ঘটনা ঘটে। শিশু দুইটির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

মৃত মো. জিসান চরওয়াপদার ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১নম্বর ওয়ার্ডের মো. মুরাদের ছেলে। ফাতেমা আক্তার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের মো. রাসেলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪