ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৪৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালকসহ আরও ২ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়। নিহত শিশুর নাম মো. হামজা (৭মাস)। সে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে সোনাইমুড়ী বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭০৬) সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গেলে চালক আব্দুর রহীম (৩২) সহ তিন সিএনজি আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামজাকে মৃত ঘোষণা করে। পরে নিহত শিশুর মা নাহিদা আক্তার (৩২) সহ গুরুত্বর আহত তিনজনক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রীসহ চালক গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ১১:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪