ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ

আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সারাদেশে আগামী তিনদিন (সোম-মঙ্গল-বুধবার) ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

রোববার এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে সারাদেশে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে, এদিন বিকেলে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু।

শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এক দফা দাবিতে সারাদেশে সর্বাত্মক অসযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার দিনভর এ কর্মসূচি ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক

আপডেট সময় : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪