ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

সাইবার মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা বুলুসহ ১২ নেতাকর্মি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত সাইবার নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ১২ নেতাকর্মিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম এই আদেশ দেন। বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ২০২১ সালে বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমলকে তৎকালীন জেলা পুলিশ সুপার গুম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে মঞ্জুরুল আজিম সুমন থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে এক কোটি টাকা আদায় করে। এরপর ১৬৪ ধারায় একটি পরিকল্পিত জবানবন্দি তৈরী করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২জন নেতাকে আসামি করে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৬৭/২২।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ আরও বলেন, পতিত সরকারের সময়ে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের শুনানি শেষে মনে হয়েছে এটি একটি মিথ্যা মামলা। এই মামলা চলার মত না। তাই বিচারক সকল আসামিকে বেকুসুর খালাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সাইবার মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা বুলুসহ ১২ নেতাকর্মি

আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪