ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকেয়া বেতন আদায়ের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানা শ্রমিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন কারখানার শ্রমিকেরা তাদের পাওনা বকেয়া বেতন আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের সামনে চৌরাস্তা টু সোনাপুর আঞ্চলিক মহাসড়কের সামনে এই কর্মসূুচি অনুষ্ঠিত হয়।

একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেড লোকসান দেখিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে কর্মিদের ছাঁটাই করে। ছাঁটাইকৃত কর্মিরা কর্তৃপক্ষের সাথে কয়েকবার যোগাযোগ করার পরও তারা বকেয়া বেতন দিতে গড়িমসি করে। এর জেরধরে রোববার সকালে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের কর্মকর্তাদের সাথে বকেয়া বেতন আদায়ের বিষয়ে কথা বলতে যান ২০০-২২০ জন শ্রমিক। তখন কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা না বলে কারখানার প্রধান ফটক লাগিয়ে দেয়। এতে আন্দোলনকারী শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে চৌরাস্তা-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গ্লোব ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়। এতে গ্লোব ফ্যাক্টরির সামনে যান চলাচল ১৫ মিনিট বন্ধ থাকে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি গা ঢাকা দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে সমস্যা সমাধানে কারখানার ভিতরে অফিস কক্ষে আলোচনায় বসেন। বৈঠকে সিন্ধান্ত হয় নভেম্বর মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিবে মালিক পক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বকেয়া বেতন আদায়ের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানা শ্রমিকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪