ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্যার পানি সরাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বন্যার পানি সরাতে গিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার (ওসি) মো. আনোয়ারুল ইসলাম। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাবুয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মো. শাহাব উদ্দিন (৩৫) উপজেলার অনন্তপুর গ্রামের শফি উল্যাহ চৌকিদার বাড়ির মৃত রুহল আমিনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারের একটি তিনতলা ভবনের নিচ তলায় বন্যার সময় পানি জমে যায়। এরপর সেখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যার দিকে সেচ দিয়ে ওই পানি সরাতে উপর থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে মেশিন চালু করতে সুইচ দিতে গেলে ইলেকট্রিক মিস্ত্রি শাহাব উদ্দিন বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো.আনোয়ারুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। এরপর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বন্যার পানি সরাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

আপডেট সময় : ১০:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪