ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সন্ধ্যা রাণী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান কাকী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাই বিষয়টি জানান। সাথে সাথে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভুইয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর

আপডেট সময় : ০৫:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪