ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

করোনাভাইরাস মৃতদেহ থেকে ছড়ায় না : জানালেন স্বাস্থ্য অধিদপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৬৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

মৃতদেহ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে‌, প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির শরীর থেকে অন্যদের মধ্যে নভেল করোনাভাইরাস ছড়িয়েছে।

অধ্যাপক নাসিমা বলেন, মৃতদের সৎকার বা দাফন করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়। তিন ঘণ্টা পর এ ভাইরাসের আর কার্যক্ষমতা মৃতদেহের শরীরে থাকে না। সেদিক থেকে মৃতদেহ থেকে ভাইরাস ছড়ানোর কোনো আশঙ্কা নেই।

অধ্যাপক নাসিমা আরো বলেন, ‘এজন্য দাফন প্রক্রিয়া সম্পন্ন করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এর নির্দেশনা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। সে নির্দেশনা অনুসারে পারিবারিক কবরস্থানে আমরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। এ ছাড়া করোনায় আক্রান্ত কেউ হয়ে মারা গেলে, সে মৃত ব্যক্তির দাফন প্রক্রিয়া করোনা জন্য নির্ধারিত কবরস্থানে দেওয়ার বাধ্যবাধকতা নেই। পারিবারিক কবরস্থানে কবর দেওয়া যাবে এবং অন্য ধর্মের মৃতদের সৎকার করা যাবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট ৭৪৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো দুই হাজার ৬৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনাভাইরাস মৃতদেহ থেকে ছড়ায় না : জানালেন স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় : ০৪:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০