ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জে সাবেক জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৩৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনিরকে (৫৫) কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় তাকে একদল দুর্বৃত্তরা এলাপাতাড়ি পিটিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে পেলে যায়।

মনিরুজ্জামান মনির নোয়াখালী জেলা পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (কোম্পানীগঞ্জ) ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

ভুক্তভোগীর ভাগনে রাজীব অভিযোগ করে বলেন, তার কাকা পরিবারের সদস্যদের সাথে উপজেলার বসুরহাট বাজারের ৩নম্বর ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার দুপুরের দিকে নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে পেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে সাবেক জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪