ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সেনবাগে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৬৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নে মালিকের মেয়েকে পানি থেকে তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে দক্ষিণ রাজারামপুর গ্রামের ফরাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ীর মাঈন উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৪) ও লক্ষ্মীপুর জেলার ইয়াছিনের মেয়ে ইয়াসমিন আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ীর শিশুদের সাথে খেলছিল নাজিফা আক্তার। খেলার সময় অসাবধানতাবসত বাড়ীর পুকুরে পড়ে যায় নাজিফা। এসময় তাকে পানি থেকে তুলতে পানিতে নেমে পড়ে তাদের কাজের মেয়ে ইয়াসমিন। এতে দুই শিশুই পানিতে ডুবে যায়। তাদের সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে বাড়ীর লোকজন ছুঁটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঈন উদ্দিনের কোন সন্তান না থাকায় ইয়াসমিনকে পালক নিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এর কয়েক বছর পর নাজিফার জন্ম হয়। বুধবার বিকালে পানিতে ডুবে তাদের দুইজনেরই মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনবাগে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০