ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

স্টার লাইনের বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, চালক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের ৩জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো. বসির উল্যার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ঘটনার ২৬দিন পর র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৩আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস উল্টো পথ দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। ঘটনরার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্টার লাইনের বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪