ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

একচালা ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে একটি একচালার ঘরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে এক তরুণী। তবে পুলিশ আগুন লাগার কোনো কারণ জানাতে পারেনি। তরুণীর মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার (১৮) একই ইউনিয়নের গাজীর বাড়ির কামাল হোসেনর মেয়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্মৃতির বাবা একজন প্রবাসী। সে একচালার একটি ঘরে একা থাকতেন। পার্শ্ববর্তী ঘরে থাকতেন তার সৎমা আফরোজা বেগম। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন লোক ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়রে পথে দেখতে পান একটি ঘরে আগুন জ্বলছে। দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় ঘরে থাকা স্মৃতি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা অগ্নিকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো অগ্নিকান্ডের কোনো কারণ জানা যায়নি। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

একচালা ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত তরুণী

আপডেট সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪