ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার আরো ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাজিব ওরফে রাজু (৩০) ও একই ইউনিয়নের চরবালুয়া গ্রামের নুর নবীর ছেলে মো. রাসেদ (৩৫)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল বুধবার চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্রগ্রামে থাকেন। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক। ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার এক ডিভোর্সী মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত ২১ অক্টোবর দিবাগত রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে আসেন। পরবর্তীতে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে। যাওয়ার সময় ঘর থেকে তারা টাকা পঁয়সাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরের দিন নির্যাতিত নারী বাদী হয়ে ৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার আরো ২

আপডেট সময় : ০৪:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪